হাটহাজারীতে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের হাটহাজারীতে মো.জাফর (৬০) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

- Advertisement -

বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১১ টার দিকে হাটহাজারী উপজেলার চৌধুরীহাট এলাকার পশ্চিমের ঠান্ডাছড়ি সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

- Advertisement -
google news follower

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে নয়টার দিকে উল্লেখিত স্থানে সড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান মো.জাফর ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের মাহমুদাবাদ এলাকার রিয়াজুদ্দিনের বাড়ীর বাসিন্দা।

- Advertisement -
islamibank

এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়রা এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরী শেষে লাশটিসহ তাকে থানায় নিয়ে যায়।

তবে এ ব্যাপারে মডেল থানা পুলিশের কারো বক্তব্য জানা সম্ভব হয়নি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ