সাবেক ডিজিএফআই প্রধান আফজাল নাছের গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম আলোচিত ও বিতর্কিত সময় ‘এক-এগারো’ সরকারের অন্যতম কুশীলব, ডিজিএফআই-এর সাবেক প্রধান মেজর জেনারেল (অব.) মো. আফজাল নাছেরকে (৬১) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

- Advertisement -

সোমবার (৩০ মার্চ) ভোররাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস-এর ১২ নম্বর রোডের ৮৬৪ নম্বর বাসা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।

- Advertisement -
google news follower

ডিবির একটি দায়িত্বশীল সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

আফজাল নাছের ২০০৭ সালের জুন থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

- Advertisement -
islamibank

অভিযোগ রয়েছে, সেনাসমর্থিত সেই তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজনৈতিক নেতাদের ওপর অমানবিক নির্যাতনের নেপথ্যে তিনি অন্যতম পরিকল্পনাকারী ছিলেন।

বিশেষ করে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে রিমান্ডে নিয়ে নির্যাতনের সময় তিনি সশরীরে উপস্থিত ছিলেন বলে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে।

এর আগে একই অভিযোগে বিতর্কিত সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করেছিল ডিবি।

বর্তমানে তারা উভয়েই রিমান্ডে রয়েছেন এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পেশাগত জীবনে আফজাল নাছের ১৯৮৪ সালের ৪ জুলাই সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলার সেনবাগে।

এক-এগারো পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ৫ নভেম্বর তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়।

দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকার পর অবশেষে আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনীর জালে ধরা পড়লেন তিনি।

ডিবি সূত্র জানিয়েছে, আফজাল নাছেরকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কোন সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তা তদন্তের স্বার্থে এখনও প্রকাশ করা না হলেও, খুব দ্রুতই তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।

এই গ্রেপ্তারের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ