ফুটপাতে ‘চাঁদা তোলার’ ভিডিও ছড়িয়ে পড়তেই পুলিশের জালে মঞ্জু!

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া মনজুর আলম মঞ্জুকে আটক করেছে পুলিশ।

- Advertisement -

শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২৬ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নিজেকে পরিচয় দিতেন।

- Advertisement -
google news follower

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে ওঠা অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

- Advertisement -
islamibank

জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ফুটপাতে ব্যবসা করা কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে এক ব্যক্তি টাকা সংগ্রহ করছেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা ওই ব্যক্তিকে মনজুর আলম মঞ্জু হিসেবে শনাক্ত করেন।

একই সঙ্গে তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগও তোলেন।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ভাইরাল ভিডিওটির সত্যতা, অর্থ সংগ্রহের উদ্দেশ্য এবং এটি নিয়মিত চাঁদাবাজির অংশ ছিল কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

একই সঙ্গে এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চক্র জড়িত আছে কি না, সেটিও তদন্তের আওতায় রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনজুর আলম মঞ্জুর বিরুদ্ধে এর আগেও অভিযোগ উঠেছিল।

প্রায় এক বছর আগে এলপিজি গ্যাসের বোতলে পানি ভরে ওজন কারচুপির অভিযোগে তিনি আলোচনায় এসেছিলেন।

তবে এসব অভিযোগের বিষয়ে আটক মনজুর আলম মঞ্জুর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ