দুপুরের পাহাড়ধসে নিভে গেল ১২ বছরের সুমাইয়ার জীবন

অনলাইন ডেস্ক

মা-বাবা বের হতে পারলেও বের হতে পারেনি সুমাইয়া। পাশের কক্ষে আটকে থাকা ১২ বছরের শিশুটি মুহূর্তেই চাপা পড়ে যায় পাহাড়ধসে।

- Advertisement -

পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা তাকে উদ্ধার করলেও ততক্ষণে নিভে গেছে একটি সম্ভাবনাময় জীবনের আলো।

- Advertisement -
google news follower

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন চশমা পাহাড় এলাকায় পাহাড়ধসে মাটিচাপা পড়ে সুমাইয়া (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করেন। নিহত সুমাইয়া ওই এলাকার বাসিন্দা ফারুক হোসেনের মেয়ে।

- Advertisement -
islamibank

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জোন-৪-এর উপসহকারী পরিচালক শাহ ইমরান জানান, দুপুর ১২টা ৪৮ মিনিটে পাহাড়ধসের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

তিনি জানান, দুর্ঘটনার সময় ঘরের ভেতরে থাকা সুমাইয়ার মা ও বাবা দ্রুত বের হয়ে যেতে সক্ষম হন।

তবে পাশের কক্ষে থাকা সুমাইয়া বের হতে পারেনি। পাহাড়ধসে ঘর চাপা পড়লে সে মাটির নিচে আটকা পড়ে যায়।

পরে উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে তাকে মাটিচাপা অবস্থায় উদ্ধার করেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন সংশ্লিষ্টরা।

হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়দের ভাষ্য, কয়েক মুহূর্তের ব্যবধানে একটি পরিবারের আনন্দ-হাসি পরিণত হয়েছে গভীর শোকে।

একদিকে প্রাণে বেঁচে গেছেন মা-বাবা, অন্যদিকে চিরতরে হারিয়ে গেল তাদের ১২ বছরের মেয়ে সুমাইয়া।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ