চট্টগ্রাম বন্দরে গাড়ীর যন্ত্রাংশ ঘোষণায় আনা বিএমডব্লিউ রেসিং কার ও ৫টি হাফ-কাট ট্রাক জব্দ

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বন্দরে ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশের ঘোষণা দিয়ে আমদানি করা একটি কন্টেইনার থেকে বিএমডব্লিউ রেসিং কার, আরেকটি বিএমডব্লিউ-এর সামনের অংশ এবং পাঁচটি হাফ-কাট ট্রাক জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।

- Advertisement -

গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে বন্দর থেকে কন্টেইনারটি জব্দ করা হয়। কাস্টমস নথিতে যেসব যন্ত্রাংশ আমদানির কথা উল্লেখ করা হয়েছিল, কায়িক পরীক্ষায় তার সঙ্গে কন্টেইনারের ভেতরের পণ্যের বড় ধরনের অসংগতি ধরা পড়ে। কাস্টমসের নথিপত্রে চালানটিতে ডিফারেনশিয়াল অ্যাসাইনমেন্ট, পাওয়ার স্টিয়ারিংসহ বিভিন্ন ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ থাকার কথা ঘোষণা করা হয়েছিল। তবে কন্টেইনার খুলে কায়িক পরীক্ষা চালানোর পর ঘোষণার সঙ্গে বাস্তবে পাওয়া পণ্যের ব্যাপক পার্থক্য ধরা পড়ে। কাস্টমস গোয়েন্দাদের ধারণা, গাড়ির বিভিন্ন অংশ কাটা অবস্থায় একাধিক চালানে আমদানি করে পরে দেশে সেগুলো পুনঃসংযোজন বা রি-অ্যাসেম্বল করার একটি চক্র সক্রিয় থাকতে পারে।

- Advertisement -
google news follower

এভাবে গাড়ির পূর্ণাঙ্গ কাঠামো বা সংশ্লিষ্ট অংশ আলাদা আলাদা চালানে এনে প্রকৃত পণ্য ও মূল্য গোপন করে শুল্ক-কর ফাঁকির চেষ্টা করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। কায়িক পরীক্ষায় পাওয়া পণ্যগুলোর পূর্ণাঙ্গ হিসাব তৈরির কাজ বর্তমানে চলছে। একই সঙ্গে উদ্ধার করা গাড়ি ও গাড়ির অংশগুলোর ইঞ্জিন নম্বর, চ্যাসিস নম্বরসহ সংশ্লিষ্ট তথ্য যাচাই করা হচ্ছে। এসব পণ্যের প্রকৃত শুল্ক মূল্য নির্ধারণের প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান কাস্টমস কর্মকর্তারা।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ