কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকে আঘাত পেয়ে ব্যবসায়ীর মৃত্যু

কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকে মাথায় আঘাত পেয়ে মো.নাছির (৫৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

- Advertisement -

তিনি বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খিতাপচর গ্রামের মো.গুরা মিয়ার ছেলে। তার ৩ মেয়ে ও ১ ছেলে রয়েছে।

- Advertisement -
google news follower

আজ বুধবার (২১ জুন) সকাল সাড়ে ৬ টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাছির।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো.এনামুল।

- Advertisement -
islamibank

প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার (২০ জুন) বিকেল ৪টার দিকে কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকে মাথায় আঘাত পান নাছির। তিনি গরুবাহী মিনি ট্রাকে ছিলেন।

নাছিরের ছোট ভাই গিয়াস উদ্দিন জানান, খাগড়াছড়ি থেকে বিক্রির জন্য গরু নিয়ে বোয়ালখালী আসছিলেন নাছির। সেতু পার হওয়ার সময় একটি গরু লাফালাফি করায় সেটিকে সামলা দিতে ট্রাকে দাঁড়ালে এ দূর্ঘটনা ঘটে।

তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

জেএন/পূজন সেন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ