খাগড়াছড়িতে অতিরিক্ত জেলা প্রশাসকের গাড়িতে হামলা

খাগড়াছড়ির দীঘিনালায় অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়। তবে কারা এ হামলা চালিয়েছে তা নিশ্চিত করা হয়নি।

- Advertisement -

আজ শনিবার (৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের সুপারি বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশিদ বলেন, গাড়ির ওপর ইট-পাটকেল নিক্ষেপ করায় গাড়ির গ্লাস ভেঙে যায়।

গাড়িতে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক জোনায়েদ আহমেদ সোহাগ ও গাড়ির চালক অক্ষত আছেন। তবে কারা এ হামলা চালিয়ে তিনি তা নিশ্চিত হওয়া যায়নি।

- Advertisement -
islamibank

খাগড়াছড়ির জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. সহিদুজ্জামান বলেন, নির্বাচনী কাজে এডিসি (জেনারেল) দীঘিনালা যাওয়ার সময় সুপারি বাগান এলাকায় গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে গাড়ির গ্লাস ভেঙে যায়। তবে এতে কেউ আহত হয়নি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ