চট্টগ্রামের ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সিলেটে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার রাজারহাট বাজারে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুস সালামকে (৬০)কে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

- Advertisement -

সোমবার (১০ নভেম্বর) বিকেল ৩টায় সিলেটের সুনামগঞ্জ সদর থানার কাজির পয়েন্ট এলাকায় র‌্যাব-৭ ও ৯ এর যৌথ টিমের অভিযানে গ্রেপ্তার হয় সাজাপ্রাপ্ত এ আসামি।

- Advertisement -
google news follower

গ্রেপ্তার আব্দুস সালাম রাঙ্গুনিয়া থানার রাজাভূবন এলাকার নূর আহমদের ছেলে।

আজ বুধবার র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

- Advertisement -
islamibank

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার সদর থানাধীন কাজির পয়েন্ট এলাকা থেকে আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়।

সালাম রাঙ্গুনিয়া থানার ৪টি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তাকে সুনামগঞ্জ জেলার সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ