দেশে ১১ মাসে ১ লাখ ৩৭ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ

অনলাইন ডেস্ক

গত ১১ মাসে ১ লাখ ৩৬ হাজার ৬৪০ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত ও সহিংসতার কারণে গত ডিসেম্বর থেকে চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত তারা বাংলাদেশে অনুপ্রবেশ করেন।

- Advertisement -

চলতি সেপ্টেম্বরে এ সংখ্যা ছিল ১ লাখ ৩৩ হাজার ৬৫১ জন।

- Advertisement -
google news follower

গতকাল মাসিক প্রতিবেদনে এ তথ্য জানায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। ইউএনএইচসিআরের তথ্যানুযায়ী, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এ পর্যন্ত ১১ লাখ ৬৮ হাজার ৩৯৮ রোহিঙ্গা চিহ্নিত করা গেছে। যারা ১৯৯০ এবং ২০১৭ সালে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়েছে।

শরণার্থীদের মধ্যে ৭৮ শতাংশ নারী ও শিশু, যেখানে ১২ শতাংশ প্রতিবন্ধী, একক পিতা-মাতা, গুরুতর চিকিৎসা অবস্থার সঙ্গে যারা রয়েছে, সঙ্গীহীন অপ্রাপ্তবয়স্ক, ঝুঁকিতে থাকা বয়স্ক ব্যক্তি ও অন্যদের আইনি এবং শারীরিক সুরক্ষার প্রয়োজন।

- Advertisement -
islamibank

জনসংখ্যার ৫২ শতাংশ নারী এবং ৪৮ শতাংশ পুরুষ।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ