ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

অনলাইন ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

- Advertisement -

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্নে অবস্থিত হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর তিনি দোয়া ও মোনাজাত করেন।

- Advertisement -
google news follower

এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নজরুলের সমাধিসৌধের সামনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান. জুলাই যুদ্ধের অন্যতম সেনানী শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের সঙ্গে সঙ্গে কাজী নজরুল ইসলামের কবরও জিয়ারত করবেন তারেক রহমান।

এটা নিঃসন্দেহে রাজনৈতিক যে প্রজ্ঞা, সেই প্রজ্ঞার পরিচায়ক।

- Advertisement -
islamibank

বিএনপি মহাসচিব বলেন, আজকে একটা জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তার (তারেক রহমান) আগমন সমীকরণ সহজ করে দিয়েছে।

তিনি আসায় জাতীয়তাবাদী দর্শন সামনে এসেছে। জনগণের মুক্তির জন্য সবচেয়ে উপর্যুক্ত দর্শন জাতীয়তাবাদ। তারেক রহমান আসায় জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে।

মির্জা ফখরুল বলেন, দেশের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা দেশের জন্য নতুন দিকের সূচনা করবে। আমরা আশাবাদী, নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন নিঃসন্দেহে তারেক রহমান সবচেয়ে বেশি সফলতা লাভ করবেন।

এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় শহীদ ওসমান হাদির সমাধিস্থলে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে শাহবাগে অবস্থান নিয়েছেন ছাত্রদলের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ। স্লোগানে স্লোগানে উজ্জীবিত নেতাকর্মীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল নেতা সোহেল রহমান বলেন, আমাদের নেতা আজকে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে আসছেন। আমাদের ক্যাম্পাসে নেতা আসছেন। আমরা নেতাকে স্বাগত জানাবো।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষ্যে শাহবাগ মোড় ছেড়ে দিয়েছে ইনকিলাব মঞ্চ।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ