আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত?

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক বাজারে দরপতন এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমে যাওয়ায় আজ বুধবার (২৫ মার্চ) আবারও দাম কমানোর ঘোষণা দিয়েছে।

- Advertisement -

নতুন এই সিদ্ধান্তের ফলে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমেছে।

- Advertisement -
google news follower

এর ফলে বুধবার (২৫ মার্চ) সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

- Advertisement -
islamibank

কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে পাকা স্বর্ণের দাম কমে যাওয়ায় ভোক্তা পর্যায়ে এই সুবিধা নিশ্চিত করতে দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

গত ১০ দিনে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ২২ শতাংশ পর্যন্ত হ্রাস পাওয়ার প্রভাব দেশের বাজারেও স্পষ্ট হয়ে উঠেছে।

সদ্য কার্যকর হওয়া দাম অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ৫ হাজার ১৯০ টাকা কমিয়ে ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

একইভাবে ১৮ ক্যারেট স্বর্ণের দাম ৪ হাজার ৪৯০ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকায়।

এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরিতে ৩ হাজার ৬১৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার ৯০৫ টাকা।

এর আগে গত ১৯ মার্চ দুই দফায় স্বর্ণের দাম মোট ১৫ হাজার ৩৩৮ টাকা কমানো হয়েছিল। সেই সময় ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায় নেমে এসেছিল, যা বুধবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত কার্যকর ছিল।

তবে স্বর্ণের বাজারে এই বড় ধস নামলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি।

আগের নির্ধারিত দাম অনুযায়ীই ২২ ক্যারেট রুপা ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা এবং ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকায় বিক্রি হচ্ছে। সনাতন পদ্ধতির রুপার দামও অপরিবর্তিত রয়েছে ৩ হাজার ৩২৪ টাকায়।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ