আহত নেতাকর্মীদের দেখতে চমেক হাসপাতালে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; সর্বোচ্চ চিকিৎসা সেবার নির্দেশ

অনলাইন ডেস্ক

সম্প্রতি চট্টগ্রাম নগরীতে শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণকালে চলন্ত বাসের ধাক্কায় আহত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ছুটে গেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। আজ হাসপাতালে গিয়ে তিনি আহতদের শয্যাপাশে অবস্থান করেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁদের প্রতি গভীর সমবেদনা ও সর্বোচ্চ চিকিৎসা সহায়তার আশ্বাস প্রদান করেন।

- Advertisement -

হাসপাতাল পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন, এমপি আহত নেতাকর্মীদের শারীরিক অবস্থা এবং চলমান চিকিৎসা প্রক্রিয়ার বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং আহতদের সুস্থতা নিশ্চিত করতে সর্বোচ্চ ও উন্নত চিকিৎসা সেবা প্রদানের জন্য বিশেষ নির্দেশনা দেন। চিকিৎসায় যেন কোনো ধরনের ত্রুটি বা অবহেলা না হয়, সে বিষয়ে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে সজাগ থাকার আহ্বান জানান।

- Advertisement -
google news follower

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল হাসপাতালে উপস্থিত আহত নেতাকর্মীদের পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের সাথে কথা বলে তাঁদের সান্ত্বনা দেন। তিনি তাঁদের আশ্বস্ত করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আহতদের সুচিকিৎসা ও সার্বিক কল্যাণে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে। চিকিৎসার ব্যয়ভারসহ যেকোনো প্রয়োজনে সরকার এবং দল তাঁদের পাশে থাকবে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় প্রতিমন্ত্রী আহত নেতাকর্মীদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং চট্টগ্রাম নগরীতে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। হাসপাতাল পরিদর্শনকালে চট্টগ্রাম মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -
islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ