চট্টগ্রামমুখী লেনে পুলিশের গাড়িতে সোহাগ এলিটের ধাক্কা, আহত ৬

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের টহল গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী সোহাগ এলিট পরিবহনের একটি বাস।

- Advertisement -

এতে পুলিশের টহল গাড়িটি দুমড়েমুচড়ে গেছে। আহত হয়েছেন গাড়িতে থাকা ছয় পুলিশ সদস্য। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

- Advertisement -
google news follower

শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে উপজেলার উত্তর সোনাপাহাড় এলাকায় চিনকি আস্তানা বাবুর তেলের দোকানের সামনে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ব-১২-০৩৫৮ নম্বরের সোহাগ এলিট পরিবহনের বাসটি পুলিশের টহল গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে টহল গাড়িটি দুমড়েমুচড়ে যায়।

- Advertisement -
islamibank

দুর্ঘটনায় গাড়িতে থাকা এসআই মিল্টন, এএসআই সালাহ উদ্দিন এবং কনস্টেবল শফিক, রানা, আরিফ ও সাফায়েত আহত হন।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে কনস্টেবল শফিককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, দুর্ঘটনায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।

তাঁদের মধ্যে দুজন গুরুতর আহত। তাঁদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ