চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমানকে (৬৮) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার (২৩ নভেম্বর) রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৭-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে নগরের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মেসলেহ উদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে শেখ মোহাম্মদ আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মিরসরাই থানা ও চট্টগ্রামে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
অন্যদিকে, মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ শেখ আতাউর রহমানকে আটক করেছে।
তিনি আরও জানান, আতাউর রহমানের বিরুদ্ধে মীরসরাই থানায় নাশকতা ও আইনশৃঙ্খলা বিঘ্নের অভিযোগে তিনটি মামলা রয়েছে।
শেখ মোহাম্মদ আতাউর রহমান মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। বর্তমানে তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।




