বাকলিয়ার ইয়াবা মামলায় কঠোর রায়, তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন ডেস্ক

নগরীর বাকলিয়া থানার ইয়াবা পাচারের একটি মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

- Advertisement -

ছয় সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক আফরোজা জেসমিন কলি এ রায় ঘোষণা করেন।

- Advertisement -
google news follower

তবে রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত তিন আসামির কেউই আদালতে উপস্থিত ছিলেন না। তাঁদের বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকার মৃত কালা মিয়ার ছেলে মো. আলম (৩৯), ইব্রাহিম মিয়ার স্ত্রী সেনোয়ারা বেগম (২৭) এবং খুরুশকুল এলাকার মৃত ইমাম শরীফের ছেলে মোশারফ আলী (৩৮)।

- Advertisement -
islamibank

আদালতের বেঞ্চ সহকারী নাইম হোসেন জানান, মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণে আসামিদের বিরুদ্ধে ইয়াবা-সংক্রান্ত অভিযোগ প্রমাণিত হয়েছে।

এ কারণে আদালত তিনজনকেই যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায়ের সময় আসামিরা পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ২৪ জুলাই নগরীর বাকলিয়া থানার মীর ফিলিং স্টেশনের বিপরীত পাশে রাজবাড়ি কনভেনশন সেন্টারের সামনে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ সময় মো. আলম, মোশারফ আলী ও সেনোয়ারা বেগমকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বহন করা ব্যাগ তল্লাশি করে মোট ২ হাজার ৭৫০ গ্রাম ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবার মধ্যে মো. আলমের কাছ থেকে ১ হাজার ১০০ গ্রাম, মোশারফ আলীর কাছ থেকে ৮৬৫ গ্রাম এবং সেনোয়ারা বেগমের কাছ থেকে ৭৮৫ গ্রাম ইয়াবা পাওয়া যায়।

এ ঘটনায় র‍্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পের তৎকালীন সদস্য খালিদুর রহমান বাদী হয়ে নগরের বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

পরে মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হলে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।

তবে সাজা ঘোষণার পরও তিন দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা যায়নি। তাঁদের গ্রেপ্তারে এখন আদালতের জারি করা পরোয়ানা কার্যকর হওয়ার অপেক্ষা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ