আহত কর্মীদের দেখতে গিয়ে শিবির ট্যাগ দেওয়ার হুমকি দিয়েছে রুবেল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল নওফেল গ্রুপের আহত কর্মীদের দেখতে গিয়ে শিবির ট্যাগ দেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছে একাংশ।

- Advertisement -

বৃহস্পতিবার পর্যন্ত অবরোধের শিথিলতা বাড়িয়ে রোববার (২৬ জানুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াসের অনুসারী অংশটি।

- Advertisement -
google news follower

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের রাজনীতি বিজ্ঞান বিভাগের ফারদিন রাইয়ান ও আরবি বিভাগের সাহিল কবীর।

ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে অভিযোগ করে তারা বলেন, তিনি বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শনিবার আমাদের আহত কর্মীদের দেখতে গিয়ে শিবির ট্যাগ ও ছাত্রলীগের প্রত্যায়ন পত্র না দেওয়ারও হুমকি দিয়ে এসেছেন। একজন ছাত্রলীগ সভাপতির পক্ষে এ ধরনের হুমকি আমরা কখনই আশা করিনি।

- Advertisement -
islamibank

তারা বলেন, বৃহস্পতিবার পাঁচ দফার ভিত্তিতে প্রশাসনকে রোববার পর্যন্ত আল্টিমেটাম দিয়ে অবরোধ শিথিল করেছিলাম। পাঁচ দফার মধ্য প্রশাসন ইতোমধ্যে তিনটি দাবি মেনে নিয়েছেন। এছাড়া বাকি দুইটি দাবির মধ্যে ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেলকে গ্রেপ্তার ও সোহরাওয়ার্দী হলে হামলাকারীদের বহিষ্কারের দাবিগুলো তারা পূরণ করবেন বলে আশ্বাস দিয়েছেন। তাই আমরা অবরোধ প্রত্যাহার না করে বৃহস্পতিবার পর্যন্ত আবারো অবরোধ শিথিল রেখেছি।

প্রসঙ্গত, বুধবার কেন্দ্রীয় খেলার মাঠে সিএফসি গ্রুপের একজনকে মারধরের ঘটনায় সোহরাওয়ার্দী হলে বিজয় গ্রুপের তিনজনকে কুপিয়ে জখম করে সিএফসির কর্মীরা। এ খবর ছড়িয়ে পড়লে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে দায়ী করে তার বহিষ্কারের দাবিতে লাগাতার অবরোধের ডাক দেয় বিজয় গ্রুপ। অবরোধের প্রথমদিন বৃহস্পতিবার পাঁচ দফা দাবি জানিয়ে অবরোধ শিথিল করে গ্রুপটি।

জয়নিউজ/নবাব/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ