মিরসরাইয়ে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের মিরসরাইয়ে একশ পিস ইয়াবাসহ ছালাউদ্দিন (৩৬) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

গতকাল শুক্রবার রাতে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ভোরবাজার থেকে এসব ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
google news follower

গ্রেপ্তার ছালাউদ্দিন সাহেরখালী ইউনিয়নের উত্তর সাহেরখালী মোল্লাপাড়া এলাকার এমদাদ আলী হাজী বাড়ির মহিউদ্দিনের ছেলে। তিনি সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক।

ছালাউদ্দিনের দলীয় পদে থাকার বিষয়টি নিশ্চিত করে আহ্বায়ক মো. নুর উদ্দিন বলেন, কেউ যদি অপরাধ কর্মকাণ্ড করে থাকে এটা তার ব্যক্তিগত বিষয়। এর দায় সংগঠন নেবে না।

- Advertisement -
islamibank

শনিবার (৮ নভেম্বর) বিকেলে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে মিরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, শুক্রবার রাতে উপজেলার ভোরবাজার থেকে ছালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে জানালেন ওসি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ