আধিপত্যের লড়াইয়ে আবারও রক্তাক্ত খাগড়াছড়ি, গোলাগুলিতে নিহত ৩

অনলাইন ডেস্ক

খাগড়াছড়ির পানছড়িতে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) ও জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

- Advertisement -

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত এ ঘটনায় এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

- Advertisement -
google news follower

সোমবার (৬ জুলাই) দুপুরে পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গলপাড়ায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ তিনজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

- Advertisement -
islamibank

তিনি জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ-প্রসীত ও জেএসএসের সদস্যদের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

ওসি আরও জানান, নিহত তিনজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে। লাশ উদ্ধার ও প্রাথমিক তদন্ত শেষে নিহতদের পরিচয়সহ ঘটনার বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

ঘটনার পর মধুমঙ্গলপাড়া ও আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনার বিষয়ে জনসংহতি সমিতি (জেএসএস) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) এর কোনো নেতা বক্তব্য দেননি।

পুলিশ বলছে, ঘটনাটির প্রকৃত কারণ, নিহতদের পরিচয় এবং গোলাগুলির পেছনের পরিস্থিতি জানতে তদন্ত চলছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ