রাউজানে দেশীয় অস্ত্রের সন্ধান, শর্টগান-কার্তুজসহ গ্রেপ্তার রিমন

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের রাউজানে গভীর রাতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি শর্টগান ও দুইটি কার্তুজসহ জাহেদুল ইসলাম রিমন ওরফে আইমান (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে কিশোর গ্যাং সংশ্লিষ্ট একটি মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

- Advertisement -

সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার রাউজান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ব্যাপারি পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

- Advertisement -
google news follower

গ্রেপ্তার জাহেদুল ইসলাম রিমন ওরফে আইমান রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুলতানপুর এলাকার রমজান আলী ড্রাইভারের বাড়ির মৃত রাশেদুল ইসলামের ছেলে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

- Advertisement -
islamibank

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাপারি পাড়া এলাকায় অভিযান চালিয়ে জাহেদুল ইসলাম রিমনকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজতে থাকা একটি দেশীয় তৈরি শর্টগান ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়।

এ ঘটনায় রাউজান থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানান ওসি।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার জাহেদুল ইসলাম রিমনের বিরুদ্ধে কিশোর গ্যাং সংশ্লিষ্ট একটি মামলা রয়েছে।

রাতের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধারের ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ