চন্দনাইশে বিষাক্ত উপাদানে আইসক্রিম তৈরির অভিযোগে কারখানাকে অর্থদণ্ড

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ উপাদান ব্যবহার করে আইসক্রিম তৈরির অভিযোগে নিউ আনারকলি নামে একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

অভিযানে ক্ষতিকর রং, রাসায়নিক ও ঘন চিনি ব্যবহার করে আইসক্রিম প্রস্তুতের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক শিবু দাশকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

- Advertisement -
google news follower

শনিবার দুপুরে দোহাজারী পৌরসভার হাজারী দীঘির পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কারখানাটিতে ক্ষতিকর রং, রাসায়নিক এবং অতিরিক্ত ঘন চিনি ব্যবহার করে আইসক্রিম উৎপাদনের অভিযোগ ছিল।

- Advertisement -
islamibank

অভিযানের সময় এসব অভিযোগের সত্যতা পাওয়া গেলে কারখানার মালিক শিবু দাশের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান বলেন, “আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তিলে তিলে তাদের ধ্বংস করার জন্য এ ধরনের বিষাক্ত আইসক্রিমই যথেষ্ট।”

তিনি বলেন, জনস্বাস্থ্য ও শিশুদের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

স্থানীয়দের মতে, শিশুদের সবচেয়ে জনপ্রিয় খাবারের একটি হলো আইসক্রিম। তাই উৎপাদনে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং ক্ষতিকর উপাদান ব্যবহারের বিরুদ্ধে কঠোর নজরদারি সময়ের দাবি।

প্রশাসনের এ অভিযান ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ