৩৩১ মিমি বৃষ্টিতে চট্টগ্রামে চরম দুর্ভোগ

অনলাইন ডেস্ক

২৪ ঘণ্টায় ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে পতেঙ্গায়। এর সঙ্গে পাহাড়ি ঢল, কর্ণফুলীর জোয়ার মিলে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

- Advertisement -

বিশেষ করে পতেঙ্গা, আগ্রাবাদ, কাতালগঞ্জ, চান্দগাঁও, বাকলিয়া, মোহরা ইত্যাদি এলাকার মানুষ।

- Advertisement -
google news follower

পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা মাহমুদুল আলম জানিয়েছেন মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে।

এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৬০ মিলিমিটার।

- Advertisement -
islamibank

তিনি জানান, সাগরে ৩ নম্বর সংকেত এবং জলাবদ্ধতা ও ভূমিধসের সতর্কতা রয়েছে।

বেলা পৌনে ১২টায় কর্ণফুলী নদীতে জোয়ার শুরু হবে।

নগরের আমবাগান আবহাওয়া কেন্দ্রের ইনচার্জ বিজন রায় জানান, মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আমবাগানে ২৫৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

অতি ভারী বর্ষণের কারণে নিচু এলাকার সড়কে হাঁটুপানি থেকে করামর পানি জমে গেছে। অনেক স্কুলে পাঠদান ও অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে চাকরিজীবী, বিমানবন্দরগামী গাড়ির বহর, পথচারী, জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে। গণপরিবহন চলাচল কমে গেছে, সড়কে ব্যক্তিগত গাড়ির সংখ্যাও কম।

সকালে জলাবদ্ধতা পরিস্থিতি দেখতে বের হন সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ