বৈরী আবহাওয়া: চট্টগ্রামের ৩টি ফ্লাইট ঢাকায় অবতরণ

অনলাইন ডেস্ক

বৈরী আবহাওয়ায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পারায় তিনটি ফ্লাইট ঢাকায় ডাইভার্ট করা হয়েছে। চট্টগ্রাম বিমানবন্দর এলাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় ৮০-৯০ কিলোমিটার।

- Advertisement -

মঙ্গলবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।

- Advertisement -
google news follower

তিনি জানান, ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট BS350 (আবুধাবি-চট্টগ্রাম) এবং এয়ার আরাবিয়ার ফ্লাইট G9-526 (শারজাহ-চট্টগ্রাম) ডাইভার্ট হয়ে ঢাকায় অবতরণ করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট BG121 (ঢাকা-চট্টগ্রাম) পুনরায় ঢাকা ফিরে গেছে।

- Advertisement -
islamibank

বৈরী আবহাওয়া জনিত কারণে অত্র বিমানবন্দর দিয়ে আজ অ্যারাইভাল এবং ডিপার্চার হওয়া প্রায় সব ফ্লাইট স্বাভাবিকের তুলনায় ৩০ মিনিট থেকে ১ঘন্টা পর্যন্ত বিলম্ব হচ্ছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ