ড্রামের ভেতরে লুকানো লাখাধিক ইয়াবা, র‍্যাবের অভিযানে আটক শাকিলা!

অনলাইন ডেস্ক

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের একটি বসতবাড়ি। বাইরে থেকে দেখলে সাধারণ একটি প্লাস্টিকের ড্রাম।

- Advertisement -

কিন্তু সেই ড্রামের ভেতরেই বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল বিপুল পরিমাণ ইয়াবা। র‍্যাবের অভিযানে শেষ পর্যন্ত বেরিয়ে আসে সেই গোপন ভাণ্ডার।

- Advertisement -
google news follower

র‍্যাব-১৫ জানিয়েছে, ড্রামটির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা।

এ ঘটনায় শাকিলা শারমিন রেশমী (২২) নামে এক নারীকে আটক করা হয়েছে। তবে অভিযানের সময় তার এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হন।

- Advertisement -
islamibank

মঙ্গলবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৫ কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ জুলাই) বিকেলে টেকনাফের হোয়াইক্যং র‍্যাব ক্যাম্পের সদস্যরা উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালান।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, অভিযানের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করেন।

এ সময় ধাওয়া দিয়ে শাকিলা শারমিন রেশমীকে আটক করা হলেও তার এক সহযোগী পালিয়ে যান।

এরপর আটক নারীর ঘর এবং ঘটনাস্থলে ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ড্রাম তল্লাশি করে র‍্যাব সদস্যরা বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে।

এ ঘটনায় আটক শাকিলা শারমিন রেশমী এবং পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

উদ্ধার করা ইয়াবাসহ আটক নারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ